পুকুরের মাটি কাটার সময় হাড়গোড় উদ্ধার - The News Lion

পুকুরের মাটি কাটার সময় হাড়গোড় উদ্ধার

 


দি নিউজ লায়ন; পুকুরে মাটি কাটার সময় হাড়গোড় উদ্ধারের ঘটনাকে ঘিরে চাঞ্চল্য ছড়ালো পাঁচলা থানার জয়রামপুরে। শনিবার সকালের এই ঘটনায় পাঁচলা থানার পুলিশ হাড়গোড় উদ্ধার করে ফরেন চেক পরীক্ষায় পাঠিয়েছে।


পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে শনিবার সকালে জয়রামপুর এলাকায় ১০০ দিনের কাজের প্রকল্পে একটি পুকুরে মাটি কাটার কাজ চলছিল। সেই সময় শ্রমিকরা মাটির নিচে একটি ব্যাগ ও একটি জ্যাকেট দেখতে পান। পরে আরো কিছুটা মাটি কাটলে সেখানে কিছু হাড়গোড় পড়ে থাকতে দেখেন শ্রমিকরা। এদিকে হাড়গোড় উদ্ধারের খবরে এলাকায় চাঞ্চল্য ছড়ায়।


 পরে পাঁচলা থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে হাড়গোড় উদ্ধার করে। হাওড়া গ্রামীণ জেলা পুলিশের এক কর্তা জানান ঘটনাস্থল থেকে কোন খুলি উদ্ধার হয়নি। কেবলমাত্র কিছু হাড়গোড় উদ্ধার হয়েছে। উদ্ধার হওয়া হাড়গোড় কিসের সেটা জানতে সেগুলি ফরেন্সিক পরীক্ষায় পাঠানো হয়েছে।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.